১০ জুলাই ২০২৬ - ১০:৪০
শহীদ নেতার জানাজ ও সমাহিত/লাইলাতুদ দাফনের নামাজের নিয়ম ও সময়।

ইসলামি বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ীর পবিত্র দেহ ১৪০৫ সালের ১৯ তীর (শুক্রবার) ভোরবেলা ইমাম রেযা (আ.)- এর আলোকোজ্জ্বল মাজারের ‘দারুয-যিকর’ কক্ষে সমাহিত করা হয়/আজ রাত শুক্রবার বাদ মাগরিব নামাজ আদায় করতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ীর পবিত্র দেহ ১৪০৫ সালের ১৯ তীর (শুক্রবার) ভোরবেলা ইমাম রেযা (আ.)- এর আলোকোজ্জ্বল মাজারের ‘দারুয-যিকর’ কক্ষে সমাহিত করা হয়।



بسم الله الرحمن الرحیم

مِنَ الْمُؤْمِنِینَ رِجالٌ صَدَقُوا ما عاهَدُوا اللّهَ عَلَیْهِ فَمِنْهُمْ مَنْ قَضى نَحْبَهُ وَ مِنْهُمْ مَنْ یَنْتَظِرُ وَ ما بَدَّلُوا تَبْدِیلاً

🖤  শহীদ নেতার জন্য *‘লাইলাতুল দাফন’*-এর নামাজ...

⚫️ *‘লাইলাতুল দাফন’*-এর নামাজ আদায়ের নিয়মটি হলো নিম্নরূপ:

প্রথম রাকাতে সূরা আল-ফাতিহা ও আয়াতুল কুরসি পাঠ করতে হবে;

দ্বিতীয় রাকাতে সূরা আল-ফাতিহা ও সূরা আল-কদর দশবার পাঠ করতে হবে; এবং নামাজ শেষে বলতে হবে:

«اَللّهُمَّ صَلِّ عَلی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ ابْعَثْ ثَوابَها إلی قَبرِ فُلانِ بنِ فُلانْ»

(فُلانِ بنِ فُلانْ)

অমুক, অমুকের ছেলে’ বলার পরিবর্তে প্রত্যেক শহীদ ও তাঁর পিতার নাম পাঠ করতে হবে।

শহীদদের নাম ও তাঁদের পিতার নাম:

🖤 ​​ মহান আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ী; পিতার নাম: সৈয়দ জাওয়াদ

▪️ শহীদ মেসবাহ-ওল-হোদা বাকেরি কানি; পিতার নাম: মোহাম্মদ বাকের

▪️ শহীদ যাহরা হাদ্দাদ-আদেল; পিতার নাম: গোলাম আলী

▪️ শহীদ সাইয়্যেদেহ বুশরা হোসেইনী খামেনেয়ী; পিতার নাম: সৈয়দ আলী

▪️ শহীদ যাহরা মোহাম্মদী গোলপায়গানি; পিতার নাম: মোহাম্মদ জাভেদ

আজ রাত শুক্রবার বাদ মাগরিব নামাজ আদায় করতে হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha